চেন্নাই, ২৭ অক্টোবরঃ দক্ষিণের ছবি ‘মার্সাল’-কে নিয়ে বিতর্কের অবসান। আদালতে জয় পেল তারা। মাদ্রাজ হাইকোর্টে ছবিটি বন্ধ করার জন্য একটি জনস্বার্থ মামলা হয়েছিল। সেই আবেদন খারিজ করে দেয় আদালত। আদালতের বক্তব্য, এটি একটি ছবি, বাস্তব নয়। মত প্রকাশের স্বাধীনতা সবার আছে।
জিএসটি, ডিজিটাল ইন্ডিয়া নিয়ে ছবিতে কিছু ব্যঙ্গাত্মক সংলাপ রয়েছে। তা নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। ছবি মুক্তি পেলেও দক্ষিণের রাজ্যগুলিতে বিক্ষোভ দেখায় বিজেপি। কারোর যদি ছবি নিয়ে কোনও আপত্তি থাকে, তাহলে ছবি না দেখার পরামর্শ আদালতের।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gLKpqa
October 27, 2017 at 03:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন