
বৃহস্পতিবার (২৫জানুয়ারি) বিকেলে একই গ্রামের মৃত আকরম আলীর পুত্র নুর উদ্দিন (৪৬) এর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘাতক স্বামী হেলাল মিয়ার স্ত্রী লুবনা বেগম (২৮) সে উপজেলার দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত ওয়াহিদ আলী মেয়ে।
নুর উদ্দিনের স্ত্রী জানান, স্বামী হেলাল মিয়া বেশির ভাগ সময় তার শশুর বাড়িতে থাকেন। অন্যদিনের ন্যায় গতকাল বুধবার রাত অনুমান ৮টার দিকে তাদের বাড়িতে আসে। সেখানে রাতও কাটায়। হেলাল বৃহস্পতিবার বিকেলে স্ত্রী শাশুড়িকে তার চাচাতো ভাই নুর উদ্দিনের বাড়িতে ডেকে আনেন।

খবর পেয়ে থানার ওসি তদন্ত দুলাল আকন্দ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার অথবা পাষন্ড স্বামী হেলাল’কে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি তদন্ত । এঘটনায় লুবনা’র পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2rJxhXv
January 25, 2018 at 08:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন