
এই তালিকায় এ বছর ৮০টি দেশ স্থান পেয়েছে। সুইজারল্যান্ডের পর শ্রেষ্ঠত্বের তালিকায় কানাডা, জার্মানি, যুক্তরাজ্য এবং জাপানের অবস্থান।
সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক এবং নরওয়ে বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষে। নারী পুরুষের অধিকারের সমতা এবং শিশু অধিকারের দিক দিয়ে ডেনমার্ক শীর্ষে। নাগরিক অধিকার সমুন্নত রাখার বিচারে নরওয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে।
নাগরিকদের অধিকার, মানবধিকার, লিঙ্গ বৈষম্যের অনুপস্থিতি এবং ধর্মীয় স্বাধীনতা, শ্রেষ্ঠত্ব বিচারের উপাদক হিসেবে কাজ করেছে বলে জানিয়েছেন র্যাংকিং মডেলের প্রণেতা সংস্থা ওয়াই অ্যান্ড আর গ্লোবাল এর সিইও ডেভিড স্যাবল।
এই র্যাঙ্কিংয়ে নাগরিক অধিকার সমুন্নত রাখা, অর্থনৈতিক প্রভাব বিস্তার, লিঙ্গ বৈষম্য কমানো এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এমন কিছু মানদণ্ডের ভিত্তিতে বিশ্ব নেতাদের শ্রেষ্ঠত্বের তালিকাও প্রণয়ন করা হয়।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং জামার্নির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2DCudBS
January 24, 2018 at 11:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন