
বিবিসি জানিয়েছে, মিরিয়াং অঞ্চলটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে প্রায় ২৭০ কিলোমিটার দূরে। ধারণা করা হচ্ছে, আগুন লাগার সময় ওই ভবন এবং পাশের নার্সিং হোমের ভেতর ২০০ রোগী অবস্থান করছিলেন। সেখানে কতজন স্টাফ ছিলেন তা জানা যায়নি। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহাপকে উদ্ধৃত করে বিবিসি জানায়, সেজং হাসপাতালের জরুরি বিভাগ থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার দমকল বিভাগের প্রধান চোই মান উ সাংবাদিকদের বলেছেন, এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। তাকে উদ্ধৃত করে ফরাসি বার্তা এএফপি জানায়, ‘হাসপাতাল এবং নার্সিং হোম দুই জায়গাতেই প্রাণহানি হয়েছে। অন্য একটি হাসপাতালে নেওয়ার পথেও কয়েকজন মারা গেছেন।’
গত বছর দক্ষিণ কোরিয়ার জেচেওন শহরে একটি জিমে আগুন লেগে ২৯ জন নিহত হয়েছিল।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2DPJoag
January 26, 2018 at 09:00AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন