
কামরান বলেন, ‘ সরকার সিটিকর্পোরেশনে উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। ১১টি ছড়া-খাল উদ্ধার এবং সংস্কারের জন্য ২৩৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।’
তিনি বিএনপি নেতা মেয়র আরিফকে উদ্দেশ্য করে বলেন-‘আমি প্রশ্ন রাখছি, চ্যালেঞ্জ করছি যদি কারো সাহস থাকে এই মাদ্রাসা মাঠে এসে বলুক বিগত দিনে এই পরিমান টাকা বিএনপিজোট দিয়েছিল’।
সাবেক মেয়র আরো বলেন- তিনি মেয়র থাকাকালে বিএনপি সরকার তাকে নগরীর কোন উন্নয়ন করার কোন সুযোগ দেয়নি। সে সময় সিটি কর্পোরেশনকে বাদ দিয়ে এলজিইডি, জেলা পরিষদ ও সওজকে নগরীর উন্নয়ন করা হয়। বিএনপি ক্ষমতা থাকার কারণে তিনি এমন বৈষম্যের শিকার হন।
এ প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়ন করবে আওয়ামী লীগ সরকার আরে মাঠে বলবেন আওয়ামীলীগকে দেশ থেকে হঠাতে হবে-এ কৌশল থেকে মেয়রকে বেরিয়ে আসতে হবে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2nooSE7
January 31, 2018 at 01:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন