শনিবার (২৭জানুয়ারি) দুপুরে থানা পুলিশের এক প্রেস ব্রিফিং-এ জানানো হয়, শুক্রবার দিবাগত রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলা দশঘর ইউনিয়নের বিশ্বনাথ-জগন্নাথপুর রোডে রায়খেলী এলাকায় একটি ডাকাতদল ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছে। সংবাদ পাওয়ার সাথে সাথে থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ঐ এলাকায় অভিযান চালায়। অভিযান ডাকাত ফটিক ও আকুলকে গ্রেফতার করলেও অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে একটি দেশীয় লোহার তৈরী পাইপগান, ২টি কার্তুজ, ১টি রামদা, ১টি সাবুল, ২টি স্ক্রু ডাইভার ও ২টি টর্চলাইট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ডাকাত ফটিক উরফে লিটন এর বিরুদ্ধে বিশ্বনাথ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, গোয়ইনঘাট, ছাতক ও দিরাই থানায় মোট ১৫টি মামলা রয়েছে এবং আক্কল উরফে আকুল মিয়ার বিরুদ্ধে সুনামগঞ্জের বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2ninp1b
January 27, 2018 at 08:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন