

বেলা আড়াইটার দিকে খালেদা জিয়ার রায় ঘোষণার পরপরই সিলেটের আদালত পাড়ায় সংঘর্ষে জড়ায় বিএনপি ও আ.লীগের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ বিএনপি ও আ.লীগের মধ্যকার হলেও মূল ভ‚মিকা রেখেছে ছাত্রলীগ-ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে। বেলা আড়াইটায় আদালত এলাকায় সংঘর্ষ শুরু হলে অস্ত্র নিয়ে প্রকাশ্যে গুলি ও ধাওয়া করতে দেখা গেছে ক্ষমতাসীন দলের অনেক নেতাকর্মীদের।

সিলেট জেলা জজ আদালতের সামনের সড়কে পুলিশের পাশে বন্দুক হাতে ক্ষমতাসীন দলের এক ক্যাডার। ফটো: মো. একরাম হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নেতাকর্মীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তবে ছাত্রদলের নেতাকর্মীদের প্রকাশ্যে অস্ত্র হাতে দেখা যায়নি। উভয় পক্ষই বেশ কয়েকটি গুলি ও হাত বোমা বিস্ফোরণ ঘটিয়েছেন।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, পুলিশ সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যস্ত ছিল তাই অস্ত্রধারীদের বিষয়টি খেয়াল করেনি। তবে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2nWZcOC
February 08, 2018 at 10:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন