
আজ মঙ্গলবার কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্ণারে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক, সহ সভাপতি মো. তাজুল ইসলাম এমপি, জসিম উদ্দিন আহমেদ চৌধুরী ও মফিজুর রহমান বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।
মুজিবুল হক বলেন, ২০১৪ সালে বিএনপির নাশকতা যেভাবে জনগন প্রতিহত করেছে ঠিক সেইভাবেই ৮ ফেব্রুয়ারি কিংবা নির্বাচনের আগে বিএনপির যেকোন নাশকতা জনগণ প্রতিহত করবে।
বর্ধিত সভায় সংগঠনের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জসিমউদ্দিন আহমেদ চৌধুরীকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট উপজেলা পর্যায়ে কর্মী সমাবেশ অনুষ্ঠানের জন্য একটি কমিটি গঠন করা হয়।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটারদের বর্তমান সরকারের সফলতা এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে পুনরায় আওয়ামী লীগকে ভোটদানের জন্য প্রচারাভিযান এবং উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলীয় কর্মী সমাবেশ করার জন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2nNqSFu
February 06, 2018 at 11:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন