
লস অ্যাঞ্জেলেসে পৌঁছেই তিনি টুইট করেন, ‘প্রিয় মাইলি, তোমার ঠিকানা আমার ভালোই জানা। কোন পথে ঢুকলে তোমার দেখা পাব সেটাও জানি।’
এখানেই শেষ নয়, অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য মাইলিকে ধন্যবাদ দিয়েও আরেকটি টুইট করেন। এমন টুইট দেখে স্বভাবতই ঘাবড়ে যান গায়িকা। খবর দেন পুলিশে। তাঁরা ‘পাগল ভক্ত’টিকে গ্রেপ্তার করে সোজা পাঠিয়ে দেয় শ্রীঘরে। ৭২ ঘণ্টা পর মুচলেকা দিয়ে তিনি মুক্ত হতে পারবেন বলে জানায় লস অ্যাঞ্জেলেস পুলিশ।
গায়িকার প্রতিনিধি সংবাদমাধ্যমকে বলেন, ‘কোনো ভক্তকেই বিপদে ফেলতে চান না মাইলি। কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হতে পারে—এমন কিছুও মেনে নেওয়া যায় না। একের পর এক আক্রমণাত্মক বার্তা পেয়ে তাই বাধ্য হয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে।’
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2EIPsl7
February 15, 2018 at 10:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন