
আটককৃতরা হচ্ছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হাজিপুর গ্রামের টেনু মিয়ার ছেলে জিতু মিয়া (২৪) ও ভৈরব বাজার এলাকার হায়দর মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৬)।
জানা যায়, গতকাল শনিবার ওসমানীনগরের নিজ বুরুঙ্গা ঈদগাহের সামন থেকে একটি গরুর বাচ্চা কালো রঙের নোহা লাইটেস (ঢাকা মেট্টো চ-১৪-০৬৩১) উঠিয়ে চম্পট দেয় চোরেরা। দেখতে পেয়ে এলাকাবাসী লাইটেসকে ধাওয়া করে পিছু নেয়। এক পর্যায়ে বিকালে উপজেলার সাদীপুর ইউনিয়নের সম্মানপুর এলাকা থেকে চোরাই কাজে ব্যবহৃত লাইটেসসহ চোর জিতু ও আনোয়ার কে আটক করতে সক্ষম হয় পুলিশ।
ওসমানীনগর থানার এসআই ফরিদ আহমদ বলেন, চোরারই কাজে ব্যবহৃত লাইটেস সহ আটককৃত চোরদের থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2BTmnxW
February 04, 2018 at 01:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন