
এসব অভিযোগে মোট ৮টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ২৪,০০০ টাকা জরিমানা করা হয়।
এদের মধ্যে বেশি ওজন প্রদর্শনকারী ঠোঙ্গা রাখার দায়ে ৬টি প্রতিষ্ঠানকে ১২,৫০০ টাকা, অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত-সংরক্ষণ করায় ২টি প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা এবং মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় রাখার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৮,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে দাউদকান্দি থানা পুলিশ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এতে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
from Comillar Khabor – কুমিল্লার খবর http://ift.tt/2F2rhLC
March 01, 2018 at 11:40AM


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন