
দেশের বিভিন্নস্থানে রবিবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এক মিনিট ব্ল্যাক-আউট কর্মসুচী পালন করা হলেও ভুল বুঝাবুঝির কারণে সিলেটে পালন হয়নি ‘ব্ল্যাক-আউট’।
সিলেটের সাধারণ মানুষের ধারণা ছিল- হয় তো সরকারীভাবে ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। এমন ধারণায় সিলেটের বেশীরভাগ লোকজন এক মিনিট ব্ল্যাক-আউট কর্মসূচী পালন করেন নি।
অনেক গুরুত্বপূর্ণস্থানে এই এক মিনিট বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার চিন্তায় বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছিল। এ ব্যাপারে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের
প্রধান প্রকৌশলী রতন বিশ্বাস বলেন- ব্ল্যাক-আউট কর্মসূচী হচ্ছে ২৫শে মার্চের কালো রাত স্মরণ করতে স্বেচ্ছায় দেশবাসী তাদের বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখবেন। কিন্তু, অনেকেই বিষয়টি না বুঝে কর্মসূচী পালম করতে পারেননি।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2IQObYF
March 25, 2018 at 11:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন