
এদিকে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বিশ্বনাথ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিশ্বনাথের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সহ স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
রবিবার সকাল ১১টায় বিশ্বনাথ কেন্দ্রীয় শহীদ মিনারে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল থেকে চলছে ধোয়া মোছার কাজ। শহীদ মিনারের আশেপাশের দেয়ালে পোস্টার, ব্যানার, ফেস্টুন সরিয়ে নিচ্ছেন পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত কর্মীরা। এছাড়াও শহীদ মিনারের আশেপাশে ও ভিতরে জমে থাকা ময়লা আর্বজনা পরিস্কার করা হচ্ছে।
এদিকে বিশ্বনাথ পুরান বাজারের ফুল ব্যবসায়ীরা জানান, দিবসকে ঘিরে তার ফুলের ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। প্রতি বছর বিভিন্ন উৎসবে ফুলের ব্যবসা জমে উঠে। বিভিন্ন সাইজের ফুলের তোড়া তৈরীর অডার পেয়েছি।
দিবসকে সামনে রেখে জমে উঠেছে পতাকা বিক্রিও। পতাকা বিক্রেতা সাইদুল আলম বলেন, প্রতিবছর স্বাধীনতা দিবস, বিজয় দিবস আসলে পতাকা বিক্রয়ে আমাদের ব্যস্ত সময় কাটে। যার যার পছন্দ অনুযায়ী ছোট-বড় পতাকা কিনে নেন।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2Gqflaf
March 26, 2018 at 12:55AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন