
অনুষ্ঠানে কবি জুলি রহমান ছাড়াও গান-কবিতা-সঙ্গীতে অংশ নেন কবি নাসরিন চৌধুরী, অধ্যাপক মো. ইলিয়াস হোসেন, মেহের চৌধুরী, কামরুন্নাহার রিতা, সাইদা কবির মাহমুদা, দিমা নেফার তিতি, মাকসুদা আহমেদ, সাইদা নাসরিন চৌধুরী, জুঁই ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে কবি জুলি রহমানের লেখা কবিতা আবৃত্তি করেন কবি নাসরিন চৌধুরী।
আসরে এক পর্যায়ে টেলিকনফারেন্সে যোগ দেন কবি জুলি রহমানের বড় ভাই কবি ডা. দলিলুর রহমান। তিনি তার অসাধারণ প্রশ্নমালা গাঁথা কবিতা সত্যের অন্বেষণে আবৃত্তি করেন টেলিকনফারেন্সে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএসএনিউজঅনলাইন.কম ও সাপ্তাহিক জনতার কন্ঠ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, মো. ফজলুর রহমান নন্দী, জসিম সরকার প্রমুখ। শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সাজুফতা সাহিত্য ক্লাব নিউইয়র্ক’র সভাপতি কবি জুলি রহমান।
অনুষ্ঠানটি ‘ইউএসএনিউজঅনলাইন.কম’ এর ফেইসবুকে সরাসরি সম্প্রচারিত হয়।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2I0jPCr
March 03, 2018 at 06:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন