
গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোহাম্মদপুর কৃষ্ণনগর এলাকার জহিরুল ইসলাম ও বেলাগাঁও এলাকার বিল্লাল আহমদ।
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক অমর কুমার সেন ও এএসআই উত্তম কুমার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদে জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৬৫পিছ ইয়াবাসহ তাদের আটক করে জেলা মাদকদ্রব্য অফিস।
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে উপ-পরিচালক আমর কুমার সেন বিষয়টি নিশ্চিত করে জানান, তারা দীর্ঘদিন যাবত জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান, ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৩ হাজার ২৪৫ টাকা।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2GlHvmM
March 23, 2018 at 10:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন