
বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার বলেন, ২০১৮ সালের এইচএসসি/ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা আগামী ২রা এপ্রিল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিতের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই আদেশ পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2GnaK9V
March 31, 2018 at 05:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন