
সভাপতি পদে নীল প্যানেলের অ্যাডভোকেট জয়নুল আবেদীন ২৩৬৯ ভোট পেয়ে আবারো বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা প্যানেলের অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ২৩১৫টি। তাদের ভোট ব্যবধান ছিল ৫৪টি। এবারের নির্বাচনে ৬ হাজার ১৫২ ভোটারের মধ্যে ৪ হাজার ৮৬৫ আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সম্পাদক পদে নীল প্যানেলের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ৪৪১ ভোট বেশি পেয়ে টানা ষষ্ঠবারের মতো বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা প্যানেলের অ্যাডভোকেট এসকে মো. মোরসেদ।
বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল থেকে সহ-সভাপতি ড. মো. গোলাম রহমান ভুইয়া, এম গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, সহসম্পাদক কাজী জয়নুল আবেদীন, সদস্যপদে মাহফুজ বিন ইউসুফ, সাইফুর আলম মাহমুদ, মো. আহসান উল্লাহ ও মোহাম্মদ মেহেদী হাসান বিজয়ী হয়েছেন।
অন্যদিকে সাদা প্যানেল থেকে সহসম্পাদক পদে মোহাম্মদ আবদুর রাজ্জাক, সদস্য ব্যারিস্টার আশরাফুল হাদী, শাহানা ও শেখ মোহাম্মদ মাজু মিয়া জয়লাভ করেছেন।
এর আগে গত বুধ ও বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০১৮-১৯ সেশনের দুদিনব্যাপী নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়।
সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিহুজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপকমিটি নির্বাচন পরিচালনা করেন। শুক্রবার সকালে নির্বাচনের ফল ঘোষণা করেন তিনি।
নির্বাচনে সভাপতি সম্পাদকসহ ১৪টি পদে মোট ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নির্দলীয় হলেও বরাবরের মতো এবারো সরকার ও বিএনপি-জামায়াত সমর্থিত দুটি আলাদা প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এ ছাড়া আরও পাঁচজন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ILdlHX
March 23, 2018 at 11:26AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন