
পুলিশ কমিশনার মহোদয় বিভিন্ন ইভেন্টের বিজয়ী ও রানার আপ স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে প্রদত্ত ভাষণে তিনি পুলিশের শত কর্মব্যস্ততার মধ্যেও ক্রীড়া আয়োজনের প্রয়োজনীয়তার বিভিন্ন দিক উপস্থিত পুলিশ সদস্যদের মধ্যে তোলে ধরেন। তিনি তাঁর বক্তব্যে আমাদের দেশের ক্রমবিকাশমান অর্থনীতির উন্নয়নের সাথে সাথে সুষ্ঠু সুন্দরভাবে চাকরি ৫৯ বছর বা তারও বেশি কাল চালিয়ে যেতে সু-স্বাস্থ্যের বিকল্প নেই বলে উল্লেখ করেন। খেলাধুলা সুকুমার বৃত্তির উন্নয়ন, শারীরিক উপকারিতার পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে হৃদতা ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করে যা কর্মক্ষেত্রে সফলভাবে দায়িত্ব সম্পাদনের সহায়ক বলে তিনি মনে করেন। উল্লেখ্য যে, জনাব গোলাম কিবরিয়া, পুলিশ কমিশনার হিসেবে এসএমপিতে যোগদানের পর কমিশনার কাপ চালু করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার(সদর) জনাব মোঃ রেজাউল করিম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব ফয়সল মাহমুদ, সকল এডিসি, এসি, ওসি ও পুলিশের অন্যান্য পর্যায়ের সদস্যবৃন্দ।–বিজ্ঞপ্তি
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2ug9TCb
March 24, 2018 at 01:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন