
আজ (১লা এপ্রিল) রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, হত্যাকারীরা অনেক সময় নিয়ে এ হত্যাকান্ড ঘটিয়েছে। যে কারণে কেউ বিষয়টি টের পায়নি। তিনি আরো জানান, শুক্রবার রাতেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন। তিনি জানান মহিলার বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। নগরীর বারুতখানা এলাকার হেলাল মিয়া তার স্বামী বলে জানা গেছে। হেলাল মিয়া বর্তমানে পক্ষাগাতগ্রস্ত(প্যারালাইজড)।
আজ রবিবার দুপুরে নগরীর মিরাবাজার খাঁরপাড়ার বাসা থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করে পুলিশ। ওই মহিলার মোবাইল ফোন গত শুক্রবার থেকে বন্ধ পাওয়া যাচ্ছিল। এরপর মহিলার ভাই জাকির হোসেন রোববার সকালে এসে বাসার কারো সাড়া শব্দ না পেয়ে বাসার মালিককে অবহিত করেন। এরপর স্থানীয় কাউন্সিলর দিনার খান হাসু ও পুলিশের সহযোগিতায় ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে দুজনের লাশ পাওয়া যায়।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2GqvIjZ
April 01, 2018 at 06:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন