
গত রোববার (০৮ই এপ্রিল) বিকেলে উপজেলার রামপুর গ্রামের পার্শ্ববর্তী পাকনার হাওরে এ ধর্ষণের ঘটনাটি ঘটেছে।
ভিকটিম ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার রামপুর গ্রামের হত দরিদ্র পরিবােেরর ৯ বছরের শিশু কন্যা রোববার সন্ধায় পাকনার হাওর থেকে ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের আফজাল ওই শিশু কন্যাকে জোর পুর্বক হাওরের নির্জন জাঙ্গালে (হাওরের আফর বাঁধ) নিয়ে ধর্ষণ করে। পরে অনেক খোঁজাখুজির পর শিশু কন্যার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা জাঙ্গাল থেকে রাতে তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই ফের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে রোববার রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আফজল মিয়াকে আসামি করে মামলা দায়ের করলে পুলিশ রাতেই তাকে গ্রেফতার করে।
সুনামগঞ্জের জামালগঞ্জ থানার ওসি মো. আবুল হাসেম সোমবার রাতে বলেন, কিশোরী হাওর থেকে একা ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়। পুলিশ ধর্ষককে গ্রেফতারের পর গতকাল সোমবার আদালতে হাজির করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2qkAzNB
April 10, 2018 at 11:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন