
এর আগে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৪ মে দিন ধার্য করেছেন আদালত।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১৬ সালের ১লা আগস্ট নূর হোসেনের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক জুলফিকার আলী মামলাটি করেন। এতে বলা হয়, দুদকে নূর হোসেনের জমা দেওয়া সম্পদ বিবরণীতে ২ কোটি ৮৫ লাখ ৪৭ হাজার ৪৯২ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করা হয়েছে। এছাড়া ৩ কোটি ৩ লাখ ৮৩ হাজার ৮০৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখল করেছেন তিনি।
গত ৩রা এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. শফিউল্লাহ এ মামলায় নূর হোসেনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2vOnkdn
April 26, 2018 at 02:49AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন