
এ সময় তারা গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ জনকে আটকের পাশাপাশি ৩টি চাপাতি, ৩টি বড় দা, ১টি বিদেশী দা, ১টি রাম দা, ৫টি লম্বা ছূরা, ২টি লোহার পাইপ, ১০টি লোহার রড, কয়েকটি ঝাটা ও ১১ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ ও জামায়াত শিবিরের ২৫টি দাওয়াতী বইপত্র উদ্ধার করেন। এলাকাবাসী সুত্রে জানা যায় আটককৃত ১৬ জনের মধ্যে ব্যবসায়ী, প্রবাসী ও শিক্ষকরা রয়েছেন। এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ জানান এলাকার সার্বিক পরিস্থিতি, রাজনৈতিক অস্থিশীলতা নিয়ন্ত্রন ও আইনশৃঙ্খলা উন্নয়নের স্বার্থে মুলত এ অভিযান চালানো হয়েছে।
এদিকে সিলেট উত্তর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত খান জানান গ্রেফতারকৃতদের মধ্যে কয়েক জন জামায়াত শিবিরের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। তবে এদের মধ্যে কেউ যদি নিরাপরাধ হয়ে থাকে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। উল্লেখ্য নারায়নপুর গ্রামে দু-পক্ষের অধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষ বেশ কয়েক বার মারামারিতে মুখাবেলাও হয়েছেন। বর্তমানে তাদের মধ্যে বাড়িঘর জ্বালাও পুড়াও সহ নানা অস্থিরতা বিরাজ করছিল।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2Kq37NZ
April 30, 2018 at 08:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন