
গ্রেফতারকৃতদের ১০ এপ্রিল মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। জানাগেছে, গত ৯ এপ্রিল সোমবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের দাস নোয়াগাও গ্রামের মজনু মিয়া ও টুনু মিয়ার লোকজনের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় কোন পক্ষ থানায় মামলা দায়ের না করলেও পুলিশ বাদী হয়ে জিডি করে উভয় পক্ষের ৮ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়া জগন্নাথপুর থানার এএসআই সাদেকুর রহমানের নেতৃত্বে উপজেলার পাইলগাও ইউনিয়নের পূর্ব কাতিয়া গ্রামে অভিযান চালিয়ে গ্রামের মাসুদ মিয়ার ছেলে চুরি মামলায় পলাতক আসামী সেলিম মিয়াকে গ্রেফতার করা হয়।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2HphNfk
April 11, 2018 at 12:06AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন