
তিনি বলেন, ‘পহেলা বৈশাখ আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অনন্য ধারায় সমৃদ্ধ। বর্ষবরণের চিরায়ত উৎসব আমাদের সংস্কৃতি অঙ্গনকে উজ্জীবিত করে। নিজস্ব সংস্কৃতির ক্রমবিকাশে এই ধারা অব্যাহত রেখে সাংস্কৃতিক অঙ্গনকে আরো গতিশীল করতে হবে। তবেই এ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য স্বমহিমায় সমুজ্জ্বল হয়ে থাকবে।
তিনি নববর্ষে নগরবাসীর সার্বিক কল্যাণ, সুখ-সমৃদ্ধি এবং শান্তিময় জীবন কামনা করেন। নগরবাসীকে নববর্ষের এই শুভক্ষণে একটি সুখী-সমৃদ্ধ আধুনিক নগর গঠনেরও অঙ্গিকার ব্যক্ত করেন সিসিক মেয়র আরিফ। একই সাথে আগামী দিনগুলোতে নগরবাসীর সার্বিক উন্নয়ন ও কাঙ্কিত সেবা প্রদানে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2HA6bq9
April 12, 2018 at 11:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন