
গত বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন দুদক সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারি পরিচালক মাহবুবুল হক। মামলাটি দুদকের একজন কর্মকর্তা তদন্ত করবেন বলেও এজাহারে উল্লেখ করেন তিনি।
মামলার অন্য আসামীরা হলেন- রাজধানীর বিজয়নগর এলাকার মেসার্স প্রাইম এন্টারপ্রাইজের সত্বাধিকারী মো. জাকির হোসেন (৩৯) ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন হিসাবরক্ষক মো. আব্দুল কুদ্দুছ আটিয়া (৬১)।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গৌছুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারি পরিচালক মাহবুবুল হকের দায়েরকৃত এজাহারটি বৃহস্পতিবার মামলা হিসেবে নথিভূক্ত করা হয়েছে। যার নং-৫০ (২৪/০৫/২০১৮)। দুদক আইনের কয়েকটি ধারায় মামলাটি দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।’
মামলার এজাহারে জানা যায়, ২০১৫-১৬ অর্থবছরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কথিত এমএসআর সামগ্রী সরবরাহের নামে অসৎ উদ্দেশ্যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ২৪টি ভুয়া বিলের মাধ্যমে সরকারের ১ কোটি ৫৭ লাখ ৯৬ হাজার ৬৪ টাকা উত্তোলন করে আত্মসাত করে লাভবান হয়েছেন আসামীরা। যা দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) ধারায় শাস্তিযোগ্যে অপরাধ। এজন্য তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। তদন্তে আর কারে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরকেও আসামী করা হবে বলে এজাহারে উল্লেখ রয়েছে।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2GRhHv6
May 26, 2018 at 07:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন