
গত বুধবার রাত পৌনে ১০টার দিকে এ অভিযান চালানো হয়। এসময় ৪০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৯০ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে এস.আই. রিপটন পুরকায়স্থ শাহপরাণ (রহ.) থানায় বাদী হয়ে আটক ইমনসহ ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিল ৯(খ)/২৫ ধারায় অভিযোগ দাখিল করলে, মামলা নং-২২ তাং-৩০/০৫/১৮খ্রি. রুজু হয়।
মামলায় ৪ আসামী হলো- আটককৃত শাহপরান থানার খাদিমপাড়ার সিরাজনগরের মানই মিয়ার ছেলে ইমন আহমদ (২২), পলাতক খাদিমনগরের বহর কলোনীর মকবুল হোসেনের ছেলে আরাফাত রহমান তারেক (৩৫) ও একই কলোনীর সুলেমান হাজারীর ছেলে মো. আব্দুর রহিম হাজারী (৩৫) এবং দাসপাড়ার আব্দুর রহমান (৩৫)।
আটক মাদক ব্যবসায়ী ইমনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এসএমপির অতি. উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2LdRLfP
June 01, 2018 at 11:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন