ছাত্রলীগ কর্মির ব্যতিক্রমী উদ্যোগ

‘মনের ভয় দূর করুন, সেচ্ছায় রক্তদান করুন’ এমন শ্লোগানকে সামনে রেখে এ পর্যন্ত তার একার প্রচেষ্ঠায় ১হাজার ৫ব্যাগ রক্ত সংগ্রহ করে দিয়েছে মুমুর্ষ রোগীদের। নিজের রক্তও দিয়েছে ১৯বার। প্রথমে রক্ত ফ্রি দিলেও এখন সে এক্সচেইঞ্জ সিস্টেমের মাধ্যমে রক্ত দেয়। এক ব্যাগ রক্তের বিনিময়ে রোগীর আত্মীয়স্বজন যে কেউ এক ব্যাগ রক্ত দেওয়ার ওয়াদা করতে হবে। এবং পরবর্তিতে যখন প্রয়োজন হবে তখন তিনি রক্ত দিবেন। এর কারণ হিসেবে সে জানায় অনেকেই রক্ত দিতে ভয় পান। ভয়ে নিজের আত্মীয়স্বজনকেও রক্ত দেন না।
সেচ্ছায় রক্তদাতা বাড়াতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ। তার স্বপ্ন আর সে একা নয় এখন থেকে তরুন সমাজকে একসাথে নিয়ে একটি সংগঠন করে সারা দেশে সংগঠনের শাখা ছড়িয়ে দেয়ার। তার প্রতিজ্ঞা রক্তের অভাবে কাউকে মরতে দিবেনা।
এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশ্বনাথের রক্তদাতা সংগঠন বিশ্বনাথ বন্ধুসভার সভাপতি ডাঃ প্রবীর কান্তি দে পিংকু বলেন, এই তরুনের এ উদ্যোগ সারা জাগিয়েছে উপজেলায়। তাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হয়ে উদ্যোগী হচ্ছেন।
বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, তার অনুরোধে আমাকেও রক্ত দিতে হয়েছে। মানবতার কল্যাণে তার এ প্রচেষ্ঠা প্রশংসার দাবীদার।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2PaUh8B
August 27, 2018 at 07:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন