
স্থানীয় সূত্র জানায়, হতদরিদ্র মুদি দোকানী ফারুক মিয়া প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে তার স্ত্রী-সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে হঠাৎ ঘরময় আগুন দেখে আত্মচিৎকার শুরু করেন তারা। প্রচন্ড ধোঁয়ার কারণে ঘরের ভেতর আটকা পড়া ফারুক মিয়া ও পরিবার অন্য সদস্যদেরকে পাশের ঘরে থাকা তার ছেলে রাজু মিয়াসহ প্রতিবেশীরা উদ্ধার করেন। তবে, এর আগেই আগুনে দগ্ধ হয়ে যান ঘরের ভেতরে থাকা প্রায় সকলেই।
ঘটনাটির সত্যতা স্বীকার করে ফারুক মিয়ার বরাত দিয়ে তার প্রতিবেশী, স্থানীয় ছহিফাগঞ্জ সুলতানিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আবদুর রউফ জানান, মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত। দগ্ধদের হাসপাতালে গিয়ে দেখে এসেছি। ফারুক মিয়ার স্ত্রী ও ছেলে মিজানের অবস্থা আশংকাজনক।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2BZXDJW
August 29, 2018 at 08:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন