
স্থানীয়দের মন্তব্য সড়কের এমন বেহাল অবস্থা দেখবে কে এলাকার কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ বিশ্বনাথসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াতে যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যম হিসেবে এই সড়কটি ব্যবহার করে আসছেন। কিন্তু সড়কের এমন অবস্থা দেখেও যেন না দেখার বাহনা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিশ্বনাথ ডিগ্রি কলেজের শিক্ষার্থী মিয়াদ আহমদ বলেন, সড়কের গর্তগুলো দেখলে মনে হয় একটি মিলি খাল। আর সেই গর্তে জমে থাকা পানি দেখলে যে কেউই তাতে মাছ শিকার করতে যাইবে। সড়কটি সংস্কার করার জোরদাবি জানান তিনি।
ওই সড়ক দিয়ে যাতায়াতকারী ব্যবসায়ী জামাল আহমদ, মনির হোসেনসহ বেশ কয়েকজন এ প্রতিবেদককে বলেন, এত বড় বড় গর্ত হয়েছে সড়কে তারপরও খবর রাখেননি কেউ। প্রায় সময় সড়কে দূর্ঘটনা ঘটে, অনেক যাত্রী প্রাথমিক চিকিৎসা নেন। জরুরী ভিত্তিতে সড়কের সংস্কার কাজ করার জন্য দাবি জানিয়েছেন তারা।
বাস চালক সাদিক মিয়া বলেন, প্রায সময় সড়ক গর্তের কারণে ছোট-বড় দূর্ঘটনায় পড়তে হয়। পাশাপাশি সড়কে বড় বড় গর্তের কারণে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে প্রতিনিয়ত।
ট্রাক চালক শাহিন আহমদ বলেন, বেশ কয়েকটা বিশাল গর্ত রয়েছে সড়কে এগুলো ভরাট করে না দিলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
অটোরিশকা চালক শুকুর আলী বলেন, জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাই। জীবন-জীবিকার তাগিদে গাড়ি না চালিয়েও পারিনা তাই বাধ্য হয়ে এসড়ক দিয়ে গাড়ি চালাই।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2vAbNvE
August 10, 2018 at 09:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন