বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে কথিত ডাক্তার এমএ রহিমের ভুল চিকিৎসায় ২০মাস বয়সী শিশু তানভীর আহমদের মৃত্যুর পাঁচদিন পেরিয়ে গেলেও মামলা দেয়নি পরিবার। এ নিয়ে নানা রহস্যের সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন, মোটা অংকের টাকার বিনিময়ে ঘটনাটি আপোষে নিষ্পত্তি অপচেষ্টা চালানোর কারণে মামলা দায়েরে কাল বিলম্ব করছে তানভীরের পরিবার। এই ঘটনার পর থেকে লাপাত্তা রয়েছেন রহিম মেডিকেল সেন্টারের কথিত ডাক্তার এমএ রহিম। তালাবদ্ধ অবস্থায় রয়েছে তার রহিম মেডিকেল সেন্টার।
এদিকে, পোস্টমর্টের পর তানভীর আহমদের লাশ শুক্রবার তার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। ওইদিন সন্ধ্যার পর জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ব্যাপারে বক্তব্য নিতে তানভীরের একমাত্র চাচা রুহুল আমিনের সাথে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় কথা হলে তিনি বলেন, আজই (সোমবার) আমরা মামলা দিচ্ছি। লাশ দাফন ও অন্যান্য কারণে অভিযোগ দিতে দেরী হয়েছে।
বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, এ ঘটনায় শিশুর অভিভাবক অভিযোগ না দিলে পুলিশ বাদী হয়ে ওই ডাক্তারের বিরুদ্ধে মামলা দেবে।

from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2DIq13S
October 01, 2018 at 08:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন