মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: আসন্ন একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে নৌকার মাঝি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী’কে চাচ্ছে তৃণমূল আওয়ামী লীগ। এজন্য সম্প্রতি দুই উপজেলার তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে সভা করে রেজুলেশনের মাধ্যমে নিজেদের ভিতরে ওই একই দাবীতে ঐক্যবদ্ধ হন দলীয় সর্বস্তরের নেতাকর্মীরা। এরপর সেই সভাগুলোর পৃথক রেজুলেশনের কপি কেন্দ্রে প্রেরণ করে নিজেদের দাবী দলের নীতিনির্ধারকদের সামনে উপস্থাপন করেছেন। যাতে করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহনের সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহাজোটের নেতৃবৃন্দ তৃণমূলের দাবীপূরণ করে সিলেট-২ আসনে নৌকার মাঝি হিসেবে শফিকুর রহমান চৌধুরীকে মনোনয়ন প্রদান করেন।
এদিকে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে নৌকার মাঝি হিসেবে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী যাতে দলীয় ও মহাজোটের মনোনয়ন পান সেজন্য শুক্রবার দুই উপজেলায় বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং মন্দিরে মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। দলীয়, নেতাকর্মীদের ব্যক্তিগত ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল এবং প্রার্থনা অনুষ্ঠিত হয়।

তৃণমূলের দাবী মতে, বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পরও প্রধানমন্ত্রীর নির্দেশে ও দেশের বৃহত্তর স্বার্থে সিলেট-২ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়ে ছিলেন শফিকুর রহমান চৌধুরী। অথচ তিনি (শফিক চৌধুরী) যদি দল ও মহোজেটের সিদ্ধান্তের বাইরে গিয়ে সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতেন তাহলেও বিপুল ভোটে নির্বাচিত হতেন এমপি থাকাকালে এলাকার ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়িত করার জন্য। কিছু। দলের প্রতি অসীম অনুগত্য থাকার কারণে দলীয় ও মহাজোটের সিদ্ধান্ত মেনে নিয়ে দিনরাত পরিশ্রম করে জাতীয় পার্টির প্রার্থী ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়াকে নির্বাচিত করেছেন। বিগত ৫টি বছর এমপি না হয়েও এলাকা ছেড়ে কোথাও যাননি। বরং দল ও এলাকার উন্নয়ন-অগ্রগতিতে ভূমিকা রাখার জন্য নিরবে কাজ করে গেছেন চাওয়া-পাওয়ার হিসেব না করেই। সদ্য সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এবং উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করার জন্য মুজিব আদর্শের একজন শতভাগ খাঁটি সৈনিক হিসেবে শফিকুর রহমান চৌধুরী জেলা জুড়ে দিনরাত যে পরিশ্রম করে গেছেন তা নিজেদের চোখেই দেখেছেন সিলেটবাসী। আর এসব কারণেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের জন্য অত্যান্ত পরিশ্রমী নেতা শফিকুর রহমান চৌধুরীকে সিলেট-২ আসনে নৌকার মাঝি হিসেবে যাচ্ছেন তৃণমূল।
ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু বলেন, সিলেট-২ আসনে সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী দলীয় ও মহোজেটের মনোনয়ন পেলে এ আসনে আওয়ামী লীগের বিজয় সহজ হবে। আর তিনি নির্বাচিত হলে দলীয় অবস্থান শক্তিশালী হওয়ার পাশাপাশি এলাকাবাসী নিজেদের কাঙ্খিত সেবাও পাবেন ও চলমান হবে উন্নয়নের চাকা।
বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান ও সিনিয়র যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান বলেন, মুক্তিযুদ্ধে যে পরিবারের রয়েছে বিরাট অবদান, সেই পরিবারের সন্তান হিসেবে সিলেট-২ আসনের উন্নয়ন ও অগ্রগতির জন্য নৌকার মাঝি হিসেবে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর কোন বিকল্প যেমন দলে নেই, তেমনি মহাজোটেও নেই। আর সেজন্যই যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে এমন পরিবারের কাউকে নয়, বরং মুক্তিযুদ্ধের সংগঠক পরিবারের সন্তান হিসেবে তাকে (শফিক চৌধুরী) সিলেট-২ আসনে নৌকার কান্ডারী হিসেবে যাচ্ছেন আওয়ামী লীগের তৃণমূল। আর সেই দাবীটিও রেজুলেশনের মাধ্যমে কেন্দ্রে প্রেরণ করা হয়েছে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2qQwgtf
November 17, 2018 at 08:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন