
বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, আজ শুক্রবার কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের পক্ষে তাদের সমর্থক নেতাকর্মীরা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জানা গেছে, পরীকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী রতন কুমার সিংহ ও লালমাই উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদারসহ নেতারা দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেন।
অপরদিকে কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের পক্ষে দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেন নগর আওয়ামী লীগের নেতারা।
এ সময় নগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিব উল্লাহ তুহিন, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ ফরিদ এম এ ফাত্তাহ, সদস্য মিজানুর রহমান ইরান, গোলাম মাওলা, আওয়ামী লীগের উপ কমিটির সম্পাদক মহিউদ্দিন খোকা, সদস্য মো. মোখলেছুর রহমানসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ ছাড়াও শুক্রবার কুমিল্লা-৬ সদর আসন থেকে দলীয় প্রার্থীতা প্রত্যাশায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক, কেন্দ্রীয় কৃষকলীগের ঊর্ধ্বতন সহ সভাপতি আলহাজ্ব মো. ওমর ফারুক ও এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান।
এদিকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশায় নেতাকর্মীদের সঙ্গে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি আবদুল মতিন খসরু।
একই আসন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের এমপি ও সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক আলী আশরাফের পক্ষে তার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আলম ও চান্দিনা পৌরসভার মেয়র মফিজুল ইসলামসহ নেতা-কর্মীরা।
একই আসন (কুমিল্লা-৭ চান্দিন) থেকে দলীয় প্রার্থীতা প্রত্যাশায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. প্রাণ গোপাল দত্ত। এসময় তার কন্যা আনিন্দিত দত্ত তুলিসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা সাথে ছিলেন।
কুমিল্লা-৮ বরুড়া আসন থেকে নির্বাচনের লক্ষ্যে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল হক। নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ফরম সংগ্রহ করেন তিনি।
একই দিনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিমা আহমেদ মেরী দলীয় মনোনয়ন ক্রয় করেছেন। এ সময় দলীয় নেতা-কর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে আজ শুক্রবার থেকে। এদিন সকালে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দুটি মনোনয়ন ফরম সংগ্রহের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা অফিসে মনোনয়ন ফরম বিক্রির জন্য খোলা হয়েছে আট বিভাগের আটটি বুথ। মনোনয়নপ্রত্যাশীরা তাদের কর্মী-সমর্থক নিয়ে ভিড় জমিয়েছেন সেখানে। আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম এবার ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে।
from Comillar Khabor – কুমিল্লার খবর https://ift.tt/2AYvgcr
November 10, 2018 at 12:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন