
থানায় প্রদানকৃত লিখিত অভিযোগে বাদি গৌছ আলী উল্লেখ করেন- বিবাদীদের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে তাদের বিরুধ চলে আসছে। এনিয়ে আদালতে একটি মোকদ্দমা বিচারাধীন আছে। কিন্ত গত ২৫ নভেম্বর ভোর সাড়ে ৬টায় বিরোধপূর্ণ জায়গায় (কবরস্থান) রক্ষিত ৩টি বরুন গাছ ও ৬টি সুপারি গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ বিবাদীগণ জোরপূর্বকভাবে কেটে নিয়ে যান। গাছগুলোর আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা হবে। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন- বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2P9lpV9
November 29, 2018 at 01:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন