
গ্রেপ্তারকৃত বিএনপি নেতাদের আদালতে প্রেরণের সত্যতা স্বীকার করে থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আজ শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১ সেপ্টেবর রাতে বিশ্বনাথ উপজেলা সদরে পৃথক পৃথক স্থানে দুর্বৃত্তরা চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কে বা কাহারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে তা জানা যায়নি। ঘটনার পরদিন বিশ্বনাথ থানার এসআই সবুজ কুমার নাইডু বাদী হয়ে ৬০-৭০জনকে অজ্ঞাতনামা আসামি রেখে বিস্ফোরক দ্রব্য আইনে থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১। ইতিমধ্যে এ মামলায় কয়েকজন বিএনপি নেতা কারাবরণ করেছেন। বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের পর ওই মামলায় পুলিশ গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2Qw5u4z
November 10, 2018 at 03:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন