
‘ইয়াহ্ইয়া চৌধুরীর রিটের প্রেক্ষিতে হাইকোর্ট কর্তৃক বিএনপি ও ঔক্যফ্রন্ট মনোনীত প্রার্থী সম্মানিত তাহসিনা রুশদীর লুনার প্রার্থীতা স্থগিত হওয়া আমি মর্মাহত। কিন্তু আমি ল্যক্ষ করেছি, সোস্যাল মিডিয়ায় আমাকে জড়িয়ে মিথ্যা ও বনোয়াট তথ্য প্রচার করা হচ্ছে। এতে আমি বিস্মিত। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে সততা ও নৈতিকতার সাথে জীবনভর কাজ করে যাচ্ছি। আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। সুতরাং যারা এসব মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারে লিপ্ত তাদেরকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
আমি পরিস্কার করে বলছি, সম্মানিত তাহসিনা রুশদীর লুনার প্রার্থীতা স্থগিতের সাথে কোন পর্যায়ে কোথাও গোপনে বা প্রকাশ্যে আমার কোন সম্পর্ক নেই। যারা এসব ষড়যন্ত্রে লিপ্ত, তারা ২৩ দলীয় ঐক্যজোটের বন্ধনকে দুর্বল করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।’
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2CpxIcT
December 20, 2018 at 10:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন