
স্থানীয় সূত্রে জানাযায়, গত (২৫নভেম্বর) রোববার বরাদ্দ নিয়ে পরিষদের এক সভা অনুষ্টিত হয়। কিন্তু ওই সভায় আবুল কালাম মেম্বার অনুপস্থিত ছিলেন। এনিয়ে (২৮নভেম্বর) বুধবার পরিষদে গিয়ে সচিবের সাথে আবুল কালাম মেম্বার অশুভ আচরণ করেন। সচিবের ওপর তার ওই অশুভ আচরণের কারণে রোববার পরিষদে জরুরী সভা অনুষ্টিত হয়। আর ওই সভা থেকে সিএনজি চালিত অটোরিকশায় ফেরার পথে চেয়ারম্যানের উপর হামলা করেন আবুল কলাম মেম্বার গংরা। এসময় তারা জনতার রোশনলে পড়লে তাদেরকে উদ্ধার করেন পরিষদের অপর সদস্য এনামুল হক এনাম ও ফয়সল আহমদসহ অনেকেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে আটককৃত আবুল কালাম মেম্বার তার উপর সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। তিনি বলেন, চেয়ারম্যানসহ ৫জন ব্যাক্তি তাকে অপহরণ করে নিয়ে যেতে চায়। এসময় তিনি দস্তাদস্তি করে গাড়ি থেকে নেমে যান।
এব্যাপারে ওসি (তদন্ত) দোলাল আকন্দ ওই তিনজনকে আটকের বিষয়টি স্বীকার করে বলেন, মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2KPWyVy
December 02, 2018 at 06:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন