
জানাগেছে, দীর্ঘদিন থেকে উদয়পুর গ্রামের ঝুনুর আলী পক্ষ ও একই গ্রামের কাজী আব্দুল মুকিদ পক্ষের মধ্যে পূর্ব বিরুধ চলছিল। ৬ ফেব্রুয়ারি ভোরে ওই পূর্ব বিরোধকে কেন্দ্র করে ঝুনুর আলী পক্ষের উপর হামলা চালান আব্দুল মুকিদ পক্ষ। হামলায় ঝুনুর আলী, তার ছেলে চেরাগ আলী, নূর আলী, চেরাগ আলীর স্ত্রী সেলিনা বেগসহ ১০জন আহত হন। হামলার পশাপাশি গ্রামের দোকানঘর ভাংচুর করে গুড়িয়ে দেওয়া হয় এবং ১লাখ ৮০হাজার টাকার মালপত্র লুট করা হয়। ঝুনুর পক্ষের দাবির প্রেক্ষিতে প্রতিপক্ষ গ্রামের মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মুকিদ ওই মাদ্রাসায় লুট করা দোকানের মালপত্র রাখেন। আর থানা পুরিশ তল্লাশি করে নগদ ৪০০ টাকা এবং ৫০০টাকার মালপত্র উদ্ধার করেন।
মালপত্র উদ্ধারের বিষয়টি স্বীকার করেন তদন্তকারী কর্মকর্তা এসআই দেবাশীষ শর্ম্মা বলেন, আসামি গ্রেফতার পক্রিয়া অব্যাহত আছে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2DHEv0M
February 15, 2019 at 10:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন