
জানা গেছে, ২০১৭ সালের ১৪ জানুয়ারী শনিবার বিকেলে বিশ্বনাথ উপজেলার রামপাশা-রাজাগঞ্জ বাজার সড়কের খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর গ্রাম হতে ভাটপাড়া-বাদে কাবিলপুর সড়ক পাকাকরণ এবং গত বছরের ৩ নভেম্বর শনিবার সন্ধ্যায় রামপাশা-ভোলাগঞ্জ-প্রীতিগঞ্জ-পরগনা বাজার সড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন সিলেট-২ আসনের এমপি ও জাতীয়পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী। এ দুটি কাজের দুটি নামফলকই ভাঙচুর করা হয়েছে।
এ বিষয়ে কথা হলে উপজেলা জাতীয়পার্টির সাবেক যুগ্ম আহবায়ক একেএম দুলাল বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। আপনার মাধ্যমে জানতে পারলাম। যারা এগুলো ভাঙচুর করেছে, তারা সরকারের উন্নয়নবিরোধী দুর্বৃত্ত। আমি এ ঘটনায় নিন্দা প্রকাশ করছি।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2HmsO32
March 10, 2019 at 07:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন