
প্রত্যক্ষদর্শীরা জানান, নুরজাহান বেগম অই সময়ে বাড়িতে যাবার জন্যে পায়ে হেটে বাগিচা বাজার অতিক্রম করছিলেন। হঠাৎ সিলেট থেকে আসা জগন্নাথপুরগামী একটি মাইক্রোবাস (সিলেট-গ ১১-০১৬০) নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সড়ক লাগোয়া দোকানের দেয়ালে চেপে ধরে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার নুরজাহান বেগমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মাইক্রোচালক ও দক্ষিণ সৎপুর গ্রামের অপর এক মহিলা আহত হন। তাৎক্ষণিক তার নাম জানা যায়নি।
ঘটনাস্থলে যাওয়া বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, সুরতহালের পর পোস্টমর্টেমের জন্যে লাশটি ওসমানী হাসপাতালের মর্গে নেয়া হবে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2Hquh9m
March 17, 2019 at 09:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন