
নিখোঁজ দিলাল মিয়া বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের শিমুলতলা গ্রামের ইর্শাদ আলী মাস্টারের পুত্র ও রেদওয়ানুল ইসলাম খোকন একই উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার মাঝপাড়া গ্রামের ইলিয়াস আলীর পুত্র।
এদিকে- গত শনিবার লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলবর্তী ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকা ডুবিতে নিহত ২৭ বাংলাদেশির মধ্যে বিশ্বনাথ উপজেলার খোকন, রুবেল ও বেলাল নামে ৩ যুবক ছিলেন বলে একটি জাতীয় পত্রিকায় তাদের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ওই নৌকা ডুবি থেকে ফিরে আসা সিলেটের যুবক বেলাল সাথে নিখোঁজ রেদওয়ানুল ইসলাম খোকনের পরিবারের সদস্যরা যোগাযোগ করলে বেলাল জানিয়েছেন তার সঙ্গে একই নৌকায় যাত্রী ছিলেন খোকনও। অপর দিকে, নিখোঁজ দিলাল মিয়ার ভাই শানুর মিয়া জানিয়েছেন রেদওয়ানুল ইসলাম খোকনের সঙ্গে একই নৌকায় যাত্রী ছিলেন দিলাল মিয়া।
ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকা ডুবিতে নিহত ২৭ বাংলাদেশির পরিচয় অনেকটাই নিশ্চিত হয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তাদের মধ্যে বিশ্বনাথের তিন যুবকের নাম উল্লেখ করায় ধারণা করা হচ্ছে নিখোঁজ দিলাল মিয়া ও রেদওয়ানুল ইসলাম খোকন ওই নৌকার যাত্রী ছিলেন।
এদিকে- দিলাল মিয়া ও রেদওয়ানুল ইসলাম খোকনের পরিবার সহ আত্মীয়-স্বজন রয়েছে দুঃচিন্তায়। তাদের পরিবারের আহাজারীতে বাতাস ভারী হয়ে উঠছে। পরিবারের সদস্যদের সান্তনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন পাড়া-প্রতিবেশীরা।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2E6EYL4
May 13, 2019 at 11:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন