নয়াদিল্লি, ১০ অক্টোবরঃ আগামী তিন বছরের মধ্যে বন্ধ হতে চলেছে ভারতীয় রেলের বর্তমান ডিজেল চালিত সমস্ত ইঞ্জিন। রেলমন্ত্রক সূত্রে খবর, রেলের সম্পূর্ণ বৈদ্যুতিকরণের জন্য নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এক্ষেত্রে ২০২০-তে লক্ষ্যমাত্রা নিয়ে কাজে নামতে বলা হয়েছে রেলের সমস্ত কর্মীদের।
সূত্রের খবর, বর্তমানে জ্বালানী খাতে ভারতীয় রেলের খরচ হয় প্রায় ২৭ হাজার কোটি টাকা। যার মধ্যে শুধু ডিজেল কিনতে খরচ পরে ১৮ হাজার কোটি টাকা ও বিদ্যুত্ বাবদ খরচ পরে ৯ হাজার কোটি টাকা। হিসাব কষে দেখা গিয়েছে সমস্ত ইঞ্জিন বৈদ্যুতিকরণ করলে মোট খরচ পড়তে পারে ১৬ হাজার কোটি টাকা। এক্ষেত্রে ভারতীয় রেলের লাভ হবে ১১ হাজার কোটি টাকা। যার সরাসরি সুফল পড়বে দেশের অর্থনীতির উপর।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xviH8i
October 10, 2017 at 02:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন