নতুন দৃষ্টান্ত সৃষ্টি করলেন বলিউড তারকা আমির খান। এমন ঘটনা কমই দেখা যায়। বলিউডের এই জনপ্রিয় তারকা তার সাবেক স্ত্রীর ৫০তম জন্মদিন উদযাপন করেছেন বর্তমান স্ত্রী কিরণকে নিয়ে। বিবাহবিচ্ছেদ হয়ে গেলেও সাবেক স্ত্রী রীনার প্রতি এখনো যে ভালোবাসা অটুট; সেটাই যেন প্রমাণ করলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট-খ্যাত আমির খান। ভারতের জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, পার্টির সেই ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছিলেন আমির খান। সেটাই এখন ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। ১৯৮৬ সালে রীনাকে বিয়ে করেছিলেন আমির খান। রীনার তখন ২০ বছর, অন্যদিকে আমিরের বয়স ছিল ২১ বছর। ২০০২ সালে ভেঙে যায় আমির-রীনার সংসার। আমির খানের সিনেমা ক্যারিয়ারে রীনার অবদান অনেক বেশি। বিশেষ করে ক্যারিয়ারের শুরুর সময়ে আমিরকে সঙ্গ দিয়েছেন রীনা। এমনকি আমির খান অভিনীত সুপারহিট সিনেমা লগন এর প্রযোজকও ছিলেন রীনা। এদিকে রীনার সঙ্গে বিবাহবিচ্ছেদের তিন বছর পর ২০০৫ সালে কিরণকে বিয়ে করেন আমির। কিরণের সঙ্গে দাম্পত্যজীবনে এক যুগ কাটানোর পরও সাবেক স্ত্রী রীনাকে যে ভুলতে পারেননি; সেটাই যেন আবার জানালেন। রীনার ৫০তম জন্মদিন উদযাপন করেছেন আমির-কিরণ দম্পতি। এদিকে, সিক্রেট সুপারস্টারচলচ্চিত্রের প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন আমির খান। গেলো ৪ অক্টোবর ছবিটির প্রচারণার অংশ হিসেবে তুরস্কে গিয়েছিলেন বলিউডের এই সুপারস্টার। সেখানে গিয়ে এক সংবাদ সম্মেলনে মিয়ানমারের রোহিঙ্গাদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। একইসাথে মিয়ানমার সেনাবাহিনীকে রোহিঙ্গা নির্যাতন বন্ধেরও আহ্বান জানান এই বলিউড তারকা। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/১০:১৪/১০ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gqU8Pf
October 10, 2017 at 08:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top