অযোধ্যা, ১০ অক্টোবরঃ বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকারের ‘নব্য আযোধ্যা’ প্রকল্পের অংশ হিসাবে রামমূর্তি গড়ার পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চলেছেন যোগী আদিত্যনাথ। এই প্রকল্পের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্যপাল রাম নায়েককে।
রামমূর্তি গড়ার এই পরিকল্পনাকে উত্তরপ্রদেশ সরকার পর্যটন বিভাগের প্রকল্পের অংশ হিসাবে তুলে ধরতে চাইছে। অযোধ্যায় সরয়ূ নদীর তীরে বিশালাকার মূর্তি গড়ার পরিকল্পনা রয়েছে যোগী সরকারের। সূত্রের খবর, এই রামমূর্তির উচ্চতা হতে চলেছে ১০০ মিটার। তবে এখনও এবিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। ন্যাশনাল গ্রিন ট্রাইবুলান থেকে সমস্ত রকমের ছাড়পত্র পেলেই এই রামমূর্তি তৈরির কাজ শুরু হবে। অযোধ্যাতে এই সংযুক্ত প্রকল্পের জন্য মোট ১৯৫.৮৯ কোটি টাকার প্রকল্পের প্রস্তাব জমা দিয়েছে যোগী সরকার। এই প্রস্তাব গিয়েছে কেন্দ্রের পর্যটন মন্ত্রকের কাছে।
এছাড়াও ১৮ অক্টোবর অযোধ্যায় দীপাবলি অনুষ্ঠান পালনের জন্য দীপোত্সব পালিত হবে। দীপাবলিতে ভগবান রামের অযোধ্যা ফেরার ঘটনাকে উদ্যাপন করে একটি শোভাযাত্রাও বের হবে বলে প্রশাসন সূত্রে উদ্যোগ নেওয়া হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zbGg3j
October 10, 2017 at 03:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন