২৭ বছর পর বিশ্বকাপে মিশর, স্বপ্নভঙ্গ ওয়েলসের

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ১০ অক্টোবরঃ ২৭ বছর পর মিশর ফের একবার বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেল। গ্রুপ-ই এর ম্যাচে কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে দিল মিশর।  প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্য অবস্থায়। তবে দ্বিতীয়ার্ধে গোলের মুখ খুলতে বেশি সময় নেয়নি মিশর। ম্যাচের ৬৩ মিনিটে মিশরকে গোল এনে দেন লিভারপুলের স্ট্রাইকার মহম্মদ সালে। গোল করে আরও রক্ষণাত্মক হয়ে যান মিশরের কোচ হেক্টর। দ্বিতীয়ার্ধের অন্তিমলগ্নে ম্যাচের ৮৮ মিনিটে কঙ্গোর হয়ে সমতা ফেরান আর্নল্ড বৌকা। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে সুফল পায় সালেরা। বক্সে ফাউল করেন কঙ্গো ডিফেন্ডার ফলে পেনাল্টি পায় মিশর, পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি সালে। ২-১ গোল ম্যাচ জিতে নেয় মিশর।

এদিকে, রাশিয়া বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল ওয়েলসের। রিপাবলিক অফ আয়ারল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হেরে গেল গ্যারেথ বেলের দল। ৫৭ মিনিটে একমাত্র গোলটি করেন ম্যাকক্লিন। প্লে-অফে যাওয়ার জন্য শেষ ম্যাচে জয় দরকার ছিল তাদের। কিন্তু হেরে যাওয়ায় সেই আশাও শেষ।

অপরদিকে, ইতালি ১-০ ব্যবধানে হারিয়েছে আলবেনিয়াকে। ৭৩ মিনিটে একমাত্র গোলটি করেন ক্যান্ড্রেভা। রাশিয়ার টিকিট জোগাড় করে নেওয়া স্পেনও জয় পেয়েছে। তারা ১-০ হারায় ইজরায়েলকে। ৭৬ মিনিটে গোল করেন ইলারামেন্ডি। আইসল্যান্ড ২-০ গোলে জিতেছে কসোভোর বিরুদ্ধে। ক্রোয়েশিয়া ২-০ হারিয়েছে ইউক্রেনকে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xtRgf9

October 10, 2017 at 02:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top