পেরু, ১০ অক্টোবরঃ আন্দামানের পর এবার ভূমিকম্প উত্তর চিলিতে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। স্থানীয় সময় সকাল ৩টা ৩২ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে ভূমিকম্প কেন্দ্রের গভীরতা ছিল ৯৮ কিলোমিটার। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার বাড়িগুলো। কিছু বাড়ির দেওয়ালে ফাটল ধরেছে। কোথাও কোথাও ছাদ ভেঙে পড়ার খবর মিলেছে। এলাকায় পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে উদ্ধারকারী দল। এখনও কোনও হতাহতের খবর মেলেনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2y7VmXx
October 10, 2017 at 02:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন