ট্রেনে কাটা পড়ে মৃত্যু অজ্ঞাত পরিচয় ব্যক্তির

ময়নাগুড়ি, ১০ অক্টোবরঃ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫-৪০ হতে পারে বলে জানিয়েছে পুলিশ। গতকাল গভীর রাতে ময়নাগুড়ি ব্লকের দোমহানি স্টেশন ও দোমহানি রেলের আন্ডার পাসের মাঝে রেললাইনে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ময়নাগুড়ি জিআরপি থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠায়। ওই ব্যক্তির ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় বলে পুলিশের অনুমান।

ময়নাগুড়ি জিআরপি ওসি শুভজিৎ ঝাঁ জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তদন্ত চলছে।

সংবাদদাতাঃ শুভদীপ শর্মা



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wKiPwg

October 10, 2017 at 01:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top